ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহরের দখল নিল তালেবান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩১ বার পঠিত

আফগানিস্তানের পরিস্থিতি ঘণ্টায় ঘণ্টায় বদল হচ্ছে। আফগান সরকারের হাত থেকে একের পর এক এলাকা দখল করে নিচ্ছে তালেবান। এবার দেশটির দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর কান্দাহার ও হেরাতের দখল নিয়েছে এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী।

এ নিয়ে দেশটির ৩৪টি প্রদেশের বেশিরভাগ প্রাদেশিক রাজধানীর দখল নিলো তালেবান। এমন অবস্থার মধ্যে দেশটিতে থাকা মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে ও বিমানবন্দরের নিরাপত্তার জন্য সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এরই মধ্যে মার্কিন সেনাদের প্রথম দলটি কাবুলে পৌঁছেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইতিমধ্যে গজনি দখল করে নিয়েছে তালেবান। ফলে দক্ষিণের প্রদেশগুলির সঙ্গে রাজধানী কাবুলকে যুক্ত করে, সেরকম একটি গুরুত্বপূর্ণ হাইওয়েও দখলে চলে গিয়েছে তাদের। আর এর ফলে কার্যত নতিস্বীকারও করে নিয়েছে আফগান প্রশাসন।

ইতোমধ্যে তালেবানকে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাবও দিয়েছে আশরাফ ঘানি সরকার। এএফপিকে দেওয়া এক বিবৃতিতে আফগান সরকারের এক প্রতিনিধি জানিয়েছেন, ‘হ্যাঁ, কাতারকে মধ্যস্থতাকারী হিসেবে চেয়ে সরকার একটি প্রস্তাব রেখেছে। সেই প্রস্তাবে বলা হয়েছে দেশে হিংসা থামিয়ে ক্ষমতা ভাগাভাগি করে নিক তালেবান।’

যে গতিতে তালেবান এগোচ্ছে, তাতে আগামী মাসের মধ্যে তারা কাবুলের দখল নিতে পারে বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102