ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দ্বিতীয় টেস্টে হারলেই লজ্জার ইতিহাস গড়বে ভারত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত।

আগের টেস্টের সেরা দুই নায়ক কামিন্স ও হ্যাজেলহুডের বলে এবারও ভারত ধরাশায়ী হবে কিনা তা দেখতে উদগ্রীব ক্রিকেটবিশ্ব।

আর এই টেস্টেও যদি এমনটা ঘটে হেরে যায় অজিঙ্কা রাহানের দল, তাহলে আরও এক লজ্জার ইতিহাস গড়বে ভারত।

সেটি হলো – নিজেদের ৮৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মত কোনো বছরের সব ম্যাচ হারের লজ্জার রেকর্ড গড়বে ভারত।

করোনায় জর্জরিত ২০২০ সালে এখনও পর্যন্ত তিনটি টেস্ট খেলেছে ভারত। সবকটিতেই হেরেছে তারা। চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বিরাট কোহলিরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার ট্রফির অ্যাডিলেড টেস্টে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৩৬ রানে অলআউট হয়েছে ভারত।

এখন ২০২০ সালে ভারতের হাতে বাকি রয়েছে একটিমাত্র টেস্ট ম্যাচ। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এটি।

তাই লজ্জার এ রেকর্ড এড়াতে ন্যূনতম ড্র করতে হবে কোহলি বিহীন দলটিকে। আর হেরে গেলেই ১৯তম দেশ হিসেবে একবছরে সবগুলো টেস্ট হারার লজ্জার রেকর্ডে নাম লেখাবে টিম ইন্ডিয়া।

এমন লজ্জার রেকর্ডের তালিকায় সবার ওপরে নাম উঠিয়েছে বাংলাদেশ। ৫টি ভিন্ন বছরে সব টেস্ট হেরেছে টাইগাররা। তালিকায় দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ৩ বছর সব টেস্ট হেরেছে দলগুলো। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা এক বছর সবকয়টি টেস্টে হেরেছে।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102