নাজমুল হোসেনের পর ক্যান্ডি টেস্টে সেঞ্চুরি পূর্ণ করেছেন মুমিনুল হক। দ্বিতীয় দিনও অব্যাহত বাংলাদেশের দাপট। সবশেষ সংগ্রহ ২ উইকেটে ৩৫৩ রান।
২ উইকেটে ৩০২ রান নিয়ে দিন শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। পূর্ণ করেছেন দুইশ রানের জুটি। টেস্টে ১১তম দুইশতাধিক রানের পার্টনারশিপের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে চারটি।
অধিনায়ক মুমিনুল তুলে নিয়েছেন ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ হলেও দেশের বাইরে প্রথম শতক মুমিনুলের। আর নাজমুল শান্ত দেড়শ রানের ল্যান্ডমার্কের সামনে। শুরুতে ধীরগতির ব্যাটিং করলেও এখন সাবলীল তারা।