ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দ্বিতীয় ধাপে ২৫ জেলায় পৌঁছেছে করোনার টিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ২৬ বার পঠিত

চট্টগ্রাম ও রংপুরসহ দ্বিতীয় ধাপে দেশের ২৫ জেলায় পৌঁছে গেছে করোনার টিকা। এ দফায় দেওয়া হচ্ছে প্রায় ২৪ লাখ ডোজ। এরই মধ্যে বেশ কয়েকটি জেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও শুরু হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) সকাল ৭টার কিছু আগে চট্টগ্রামে পৌঁছে বহুল প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন। কাকডাকা ভোরে কড়া পুলিশ পাহারায় সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকোর রেফ্রিজারেটর ভ্যানে ৩৮টি কার্টনে ৪ লাখ ৫৬ হাজার টিকা এসে পৌঁছায়। পরে টিকাগুলো রাখা হয় ইপিআই কোল্ড স্টোর রুমে।

নগরীর ১৫টি হাসপাতালের ভ্যাকসিন দেওয়া শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। চিকিৎসক ও পুলিশসহ যারা করোনা প্রতিরোধে সামনের সারিতে আছেন অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে তাদের দেওয়া হবে।

চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের পরিচালক হাসান শাহারিয়ার বলেন, চট্টগ্রাম মেডিকেলের চারটি আউটলেট থেকে আমরা প্রথম দিন শুরু করব এবং সেক্ষেত্রে আমাদের ফ্রন্টলাইনার যারা আছেন তাদের একটি লিস্ট আছে সেখান থেকে আমরা যিনি প্রথমে আসতে চান তাকে দিয়ে টিকা কার্যক্রম শুরু করব।

অন্যদিকে, ভোর ৫টার কিছু পরে রংপুরে পৌঁছে ২ লাখ ৪০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন। সিভিল সার্জনসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ১৭টি কার্টনে আনা টিকা গ্রহণ করেন। রংপুরে প্রথম দফায় আসা ভ্যাকসিনের চালানটি বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে। এর আগে স্টোররুম টিকা রাখার উপযোগী করা হয়। এরই মধ্যে টিকা প্রদানে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

পর্যায়ক্রমে সিলেট, সুনামগঞ্জ, ঠাকুরগাঁওসহ দেশের অন্যান্য জেলায় পৌঁছেছে দ্বিতীয় দফার এই করোনা ভ্যাকসিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102