ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দ্বিতীয় নয়, এটি পূর্ণিমার তৃতীয় বিয়ে!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৫০ বার পঠিত

হঠাৎ করেই বৃহস্পতিবার (২১ জুলাই রাতে) আবারো বিয়ের খবর দেন দিলারা হানিফ পূর্ণিমা। আশফাকুর রহমান রবিনের সঙ্গে গত ২৭ মে বিয়ের পিঁড়িতে বসেছেন এই চিত্রনায়িকা।

খবরটি প্রকাশের পর থেকেই বলা হচ্ছে, এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। কিন্তু জানা যাচ্ছে, এটি পূর্ণিমার তৃতীয় বিয়ে।

জানা যায়, ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সংসারের ইতি টানেন ২০০৭ সালের ১৫ মে। সেই সময়ের একটি জাতীয় দৈনিকে এই বিচ্ছদের খবর স্বীকারও করেন পূর্ণিমা।

ওই সময় পূর্ণিমার ভাষ্য ছিল, ‘হ্যাঁ, বিয়ে করেছিলাম, তালাকও হয়ে গেছে। আমার জীবনের চরম ভুল সিদ্ধান্তের মাশুল দিলাম। ’

প্রথম সংসারের বিচ্ছেদের বছরই অর্থাৎ ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। তবে পূর্ণিমার এই সংসারও ভেঙে গেছে।

এদিকে রবিনের সঙ্গে বিয়ের প্রসঙ্গে পূর্ণিমা জানিয়েছেন, ‘তিন বছরের বন্ধুত্ব আমাদের। দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ’

জানা গেছে, পূর্ণিমার বর্তমান স্বামী আশফাকুর রহমান রবিন পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বিয়ের পর তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102