ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৫ হাজারি ক্লাবে তামিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩২ বার পঠিত

মুশফিকুর রহীমের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেলেন বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল। অ্যান্টিগায় ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তাকে খেলতে হয়েছে ১২৯টি ইনিংস।

অ্যান্টিগায় ব্যাটিংয়ে নামার আগে তামিমের প্রয়োজন ছিল মাত্র ১৯ রানের। তামিম সে রান স্পর্শ করে ২৯ রানে আউট হন। বর্তমানে টেস্টে তামিম রান সংখ্যা ৫ হাজার ১০ রান।

অবশ্য ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশের দৌড়ে ছিলেন মুশফিক ও তামিম। মুশফিকের প্রয়োজন ছিলো ৬৮ রান। আর তামিমের দরকার ছিলো ১৫২ রান। দুই টেস্টের তিন ইনিংসে ৩০৩ রান করে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মুশফিক। আর ঐ সিরিজে তামিম করেন ১৩৩ রান। তাই অপেক্ষা দীর্ঘ হয় তামিমের।

২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় তামিমের। এখন পর্যন্ত ৬৭ টেস্টের ১২৮ ইনিংসে ৩৯ দশমিক ৫৩ ব্যাটিং গড়ে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে ৪৯৮১ রান করেছেন তামিম। টেস্ট ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ ম্যাচের ২৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ৮৫৩ রান করেন তামিম।

মুশফিকের পর বাংলাদেশের পক্ষে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান তামিমের। মুশফিক-তামিমের পর বাংলাদেশের পক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৬১ টেস্টের ১১২ ইনিংসে ৪১১৩ রান আছে সাকিবের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102