ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীর হাত-পা কেটে বিচ্ছিন্ন, সাবেক স্বামী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৪ বার পঠিত

হবিগঞ্জের চুনারুঘাটে অন্যত্র বিয়ে করায় আকলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে হাত-পা কেটে হত্যার অভিযোগে সুজন মিয়া (৪০) নামে এক স্বামীকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে স্থানীয়রা উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকলিমার মৃত্যু হয়।

এদিকে খবর পেয়ে চুনারুঘাট থানার (ওসি) মো. রাশেদুল হকের নেতৃত্বে একদল পুলিশ সুজন মিয়াকে আটক করে।

সুজন উপজেলার গাজীপুর ইউপির সোনাচং গ্রামের আহম্মদ আলীর ছেলে। আটক সুজনের দাবি, আকলিমা ৭ ছেলে-মেয়ে ও আমাকে রেখে আরও দুটি বিয়ে করেছেন। সেই ক্ষোভে আকলিমার হাত-পা কেটে দিয়েছেন বলেও জানান তিনি।

আকলিমার মেজ মেয়ে তানজিনা আক্তার জানান, তার বাবা মাদকাসক্ত। প্রায়ই নেশা করে বাড়ি ফিরে তাদের মাকে নির্যাতন করতেন।

চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102