ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দ্বিতীয় স্ত্রীকে হত্যায় স্বামী ও প্রথম স্ত্রীর মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

মেহেরপুরে দ্বিতীয় স্ত্রী হত্যা মামলায় স্বামী ও প্রথম স্ত্রীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মেহেরপুর জেলার যাদবপুর গ্রামের সাইদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী জমেলে খাতুন।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কুমার বিশ্বাস।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১০ সালের ৩১ জানুয়ারি মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার বাড়ি থেকে দ্বিতীয় স্ত্রী জরিনা খাতুনকে সাইদুল ইসলাম ডেকে নিয়ে যায় প্রথম স্ত্রীর বাড়ি যাদবপুরে। সেই থেকে নিখোঁজ ছিলেন জরিনা খাতুন। এরপর ৬ ফেব্রুয়ারি বিকেলে যাদবপুর গ্রামের একটি মশুরি ক্ষেত থেকে জরিনা খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। জবাই করে জরিনার লাশ মাটিতে পুতে রাখা হয়।

নিহতের বোন ফেরদৌসি খাতুন বাদী হয়ে সাইদুলসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মেহেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই পলাতক রয়েছেন সাইদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী জমেলে খাতুন।

মামলার তদন্ত কর্মকর্তা মেহেরপুর থানার এসআই হাসান ইমাম সাইদুল ইসলাম ও প্রথম স্ত্রী জমেলে খাতুনকে অভিযুক্ত করে একই বছরের ৬ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার (৪ জানুয়ারি) দুপুরে মামলার রায় ঘোষণা করেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102