নতুন আরও একটি চলচ্চিত্রের সঙ্গে যুুক্ত হলেন চলতি প্রজন্মের অভিনেত্রী এলিনা শাম্মী। ছবিটির নাম ‘দ্যা পেপার’। এটি পরিচালনা করছেন আলী জুলফিকার জাহেদী। এ ছবিতে আরও অভিনয় করছেন ইমন ও আইরিন। এদিকে এর আগে বেশকিছু ছবি ও ওয়েব সিরিজে কাজ করে প্রশংসিত হয়েছেন এলিনা শাম্মী। এবারের ছবির বিষয়ে তিনি বলেন, অনেক আলাদা গল্পের ছবি ‘দ্যা পেপার’।
এ ছবির সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আশা করছি খুব ভালো কিছু হবে।