ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদ: পল্টনে অবস্থান, বিক্ষোভ মিছিল বাম জোটের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৫৩ বার পঠিত

দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদ এবং বাজারে সিন্ডিকেট ভাঙার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল শুরু হয়েছে। হরতালের সমর্থনে সকালে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।

সোমবার সকাল ছয়টার দিকে রাজধানীর পল্টন মোড় থেকে একটি মিছিল বের করেন জোটের নেতাকর্মীরা। প্রেস ক্লাব, গুলিস্তান, বিজয়নগর মোড় ঘুরে মিছিলটি আবার পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

বাম জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। জোর করে আমরা কোনো গাড়ি আটকাচ্ছি না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতালে সাড়া দিয়েছে। এরপরেও সরকার যদি জনগণের দাবি না মানে, তাহলে সামনে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।’

হরতালে সমর্থনে পল্টন মোড়ে অবস্থান নিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী। এই হরতালে আরও ৯টি বাম সংগঠন সমর্থন জানিয়ে মিছিল করেছে পল্টনে। এ ছাড়া অবস্থা নিয়েছে ভাসানী অনুসারী পরিষদ।

এদিকে হরতালের মধ্যেই গাড়ি চলছে ঢাকার চিরচেনা রুপে। সকাল নয়টার দিকে ঢাকায় সব সড়কে ভয়াবহ যানজট দেখা গেছে। প্রতিটি সিগন্যালে গাড়িগুলোতে পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

হরতালকে কেন্দ্র করে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের পল্টন মোড়ে অবস্থান নিতে দেখা গেছে।

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে সারা দেশে আধা বেলা হরতাল পালনের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট।

জোটের নেতারা বলেছেন, মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে যাওয়ায় মানুষ হরতালে সমর্থন দেবে। সরকারের পক্ষ থেকে যদি কোনো বাধা না দেওয়া হয়, তাহলে শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করা সম্ভব হবে। হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল-বিএনপি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102