ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রেণে সরকারের পূর্ণ প্রচেষ্টা রয়েছে: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২২ বার পঠিত

দ্রব্যমূল্য যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সে ব্যাপারে সরকারের পূর্ণ প্রচেষ্টা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার দুপুর ১২টায় চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে আইসিইউ বেড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি দেখার জন্য সরকারের অনেকগুলো মন্ত্রণালয় ও সংস্থা কাজ করছে। তারপরও কোনো কোনো এলাকায় কিছু অসাধু লোক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমরা মনে করি সব পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে।

করোনা পরিস্থিতি নিয়ে দীপু মনি বলেন, এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে সামনে পরিস্থিতি খারাপের দিকে গেলেও যেন অনলাইন-অফলাইন দুই ভাবেই পড়াশোনার কাজ চালিয়ে যাওয়া যায়, তার জন্য একটি জাতীয় নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা শাহনাজ, প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102