ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছে ভোক্তা-অধিকার অধিদপ্তর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৪৫ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি; নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে এবং করোনাকালীন সময়ে বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে কুলাউড়া থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় তদারকি অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) মৌলভীবাজার কুলাউড়া উপজেলার রবিরবাজার, উত্তর রবিরবাজার, কুলাউড়া রোড, চৌধুরী বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, মাছ মাংসের দোকান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, ঔষধের প্যাকেটের গাঁয়ে মূল্য না লেখা থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উত্তর রবিরবাজারে অবস্থিত খাদিজা ডিপাটমেন্টাল ষ্টোরকে ৩ হাজার টাকা, রবিরবাজারে অবস্থিত মা ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য এবং মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করার জন্য অনুরোধ জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102