ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দ্রুত সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা অবিশ্বাস্যভাবে প্রত্যাশার চেয়েও অনেক দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক লিয়োপোলদো লুক। এদিকে বিশ্বকাপজয়ী এই তারকার সুস্থতা কামনা ও এক নজর দেখতে হাসপাতালের সামনে প্রতিদিনই ভিড় জমান তার ভক্তরা।

গত ২ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসাপাতালে ভর্তি করা হয় দিয়েগো ম্যারাডোনাকে। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে এক ঘণ্টা দুরত্বের লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে চিকিৎসাধীন আছেন এই ফুটবল কিংবদন্তী। তবে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোনা।

মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত ৮০ মিনিটের অস্ত্রোপচারের মাধ্যমে বের করার পর থেকে অবিশ্বাস্যভাবে প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোনা। হাসাপাতালের সামনে সাংবাদিকদের এমনটাই নিশ্চিত করেছেন স্নায়ু বিশেষজ্ঞ লিয়োপোলদো লুক।

ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিয়োপোলদো লুক বলেন, আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছে ম্যারাডোনা। অবিশ্বাস্যভাবে তিনি সুস্থ হয়ে উঠছেন। আর তার স্নায়ুর কোনো সমস্যা নেই। অবাক হলেও সত্যি যে, ওকে দেখে আমি খুবই রোমাঞ্চিত। হাসপাতাল ছাড়তে তার দুই একদিন সময় লাগতে পারে। আপাতত জটিলতা এড়াতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকছেন ম্যারাডোনা।

এদিকে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী ম্যারাডোনোকে এক নজর দেখতে প্রতিদিনই হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন ভক্তরা। ম্যারাডোনার ছবি সম্বলিত জার্সি পরে তার সুস্থতা কামনা করেন আর্জেন্টাইনরা। শুধু তাই নয় রাস্তায় প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে গ্রেট ম্যারাডোনার জন্য স্লোগান দিতে দেখা যায় ভক্তদের।

প্রসঙ্গত, গত কয়েক বছরে অনেকবারই হাসপাতালে যেতে হয়েছে দিয়াগো ম্যারাডোনাকে। ২০১৯ সালে পাকস্থলীতে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণেও হাসপাতালে নিতে হয়েছিল তাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102