ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্মীয় রীতিতে নয়, শপথ বাক্য পাঠ করে বিয়ে হবে ফারহান-শিবানীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫২ বার পঠিত

আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউড অভিনেতা, প্রযোজক ও গায়ক ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর। দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে ছিলেন তারা।

ফারহান মুসলিম, শিবানী হিন্দু। প্রথমে শোনা গিয়েছিল, এ জুটির বিয়েটা হবে মহারাষ্ট্রীয় রীতিতে। তবে ইসলামি বা মহারাষ্ট্রীয় রীতিতে নয় সম্পূর্ণ ভিন্নভাবে বিয়ের কথা ভেবেছেন ফারহান-শিবানী।

Advertisement
তাদের এক ঘনিষ্ঠ বন্ধু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ওরা খুব সাধারণ ভাবে বিয়ে করতে চায়। তাই নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে হবে না। কাছের মানুষদের সামনে রেখে শপথ পড়ে বিয়ে করবে ওরা। ইতোমধ্যেই শপথ লেখাও হয়ে গেছে।’

অর্থাৎ, ওই ব্যক্তির কথা থেকে স্পষ্ট যে, মুসলিম, হিন্দু বা অন্য কোনো রীতি মেনে নয়, বরং শুধুমাত্র শপথবাক্য পাঠ করে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সারবেন ফারহান ও শিবানী।
বলিউডে বিয়ে মানেই চোখ ধাঁধানো আয়োজন এবং রাজসিক ব্যবস্থাপনা। ফারহান-শিবানীর বিয়েতে প্রথমটি থাকলেও তালিকা থেকে বাদ দ্বিতীয়টি। কোভিড পরিস্থিতির কারণে ৫০ জন অতিথিকে নিয়ে সম্পন্ন হবে বিয়ের অনুষ্ঠান।

তাদের মধ্যে পরিবার-পরিজন ছাড়াও থাকবেন অভিনেতা ও ফারহানের ছোটবেলার বন্ধু হৃত্বিক রোশন। থাকবেন শিবানীর বন্ধু রিয়া চক্রবর্তী ও ফারহানের দীর্ঘদিনের সহকর্মী রীতেশ সিদওয়ানির মতো ব্যক্তিত্বরা।

অতিথিদের আদর-আপ্যায়নে কোনো ত্রুটি রাখছেন না বর-কনে। তাদের থাকার ব্যবস্থা করেছেন বিলাসবহুল সব বাংলোয়। সেখানে থাকবে সুইমিং পুল এবং অন্যান্য সুযোগ-সুবিধা।

বলিউডের কিংবদন্তি গীতিকার ও লেখক জাভেদ আখতারের একমাত্র ছেলে ফারহান আখতারের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ২০০০ সালে অধুনা ভবানীকে বিয়ে করেন। সেই সংসার ভাঙে ২০১৬ সালে। এরপর থেকেই লিভ ইন করছিলেন ফারহান-শিবানী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102