ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্মের টানে অভিনয় ছাড়লেন আরেক ভারতীয় অভিনেত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৪১ বার পঠিত

ধর্মের টানে বলিউড ছাড়েন ‘দঙ্গল’ খ্যাত কাশ্মীরি অভিনেত্রী জাইরা ওয়াসিম। ইসলাম ধর্ম যথাযথভাবে পালনের জন্য অভিনয় ছাড়েন ‘ওয়াজা তুম হো’ খ্যাত অভিনেত্রী সানা খানও।

এবার ধর্মের টানে অভিনয় ছাড়লেন আরেক ভারতীয় অভিনেত্রী। তার নাম অনাঘা ভোঁসলে। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ তিনি।

নিজেই ইনস্টাগ্রামে এক বিবৃতিতে অনাঘা ভোঁসলে ঘোষণা দেন, ধর্ম পালনের জন্যই উদ্দেশ্যে অভিনয় ছেড়েছেন তিনি। এখন থেকে তিনি ঈশ্বরের সেবা করতে চান। অভিনয়টা অবশ্য কয়েকদিন আগেই ছেড়ে দিয়েছেন। এতোদিন ধরে আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করেননি।

শুধু নিজেই নন; অন্যদেরও অভিনয় পেশা থেকে দূরে সরে আসতে অনুরোধ জানান অনাঘা ভোঁসলে।

এ অভিনেত্রী লিখেছেন, ‘এতদিন আপনারা যে ভালবাসা, আশীর্বাদ আমাকে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে এবার অভিনয়কে চিরকালের জন্য বিদায় জানাচ্ছি। আর আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে শ্রদ্ধা করবেন ও সমর্থন জানাবেন। আমার ধর্মীয় বিশ্বাসের জন্যই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। আপনারাও আপনাদের কাজ করে যান, তবে খেয়াল রাখবেন তাতে যেন আপনার আধ্যাত্মিক পথ ও কৃষ্ণসেবা বিঘ্নিত না হয়। আর কোনও মানুষ বা কাজের জন্য যদি আপনাদের আধ্যাত্মিকতার সঙ্গে দূরত্ব তৈরি হয়, সেখান থেকে বেরিয়ে আসুন।’

এর আগে এক সাক্ষাৎকারে অনাঘা জানিয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কপট লোকের সংখ্যার অভাব নেই। তাই আধ্যাত্মিকে বিশ্বাসী হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

প্রসঙ্গত, বাংলা ধারাবাহিক শ্রীময়ীর হিন্দি রিমেক অনুপমা সিরিয়ালে নন্দিনীর চরিত্রে অভিনয় করতেন আনাঘা। দিন কয়েক আগেই স্টার প্লাস-এর এই শো ছাড়েন অভিনেত্রী।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102