ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ম ব্যবসায়ীদের কথার সাথে কাজের মিল নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমরা জানি দেশ এবং সারা পৃথিবী আজ খুব কঠিন অবস্থার মধ্যে রয়েছে। করোনাভাইরাসের কারণে বিভিন্ন কর্মকাণ্ড স্থবির হয়ে আছে। অনেকগুলো বন্ধ আবার অনেকগুলো চলমান। এই অবস্থায় দেশের কিছু সংখ্যক লোক ধর্মের নামে যেভাবে মিথ্যাচার করছে তা আপনারা নিশ্চয় জানেন।

আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের হল রুমে অসহায় ও দরিদ্রদের মধ্যে স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হক্কানী আলেমদের কাছে আমার অনুরোধ, ধর্মের নামে যারা ব্যবসা করতে চায়, যারা মানুষকে ধোকা দিতে চায়, প্রতারণা করতে চায় এদের সম্পর্কে সজাক থাকতে হবে। এরা আমাদের পবিত্র ধর্ম ব্যবহার করছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। নিজে ভালো হয়ে আরেক জনকে বলতে হয়। তারা মুখে যা বলে কাজে তার বিপরীত। কাজের সাথে কথার কোনো মিল নেই। হক্কানী আলেমদের বলব আমাদের কোরআন হাদিসে যে কথা আছে মানুষকে সেভাবে চলার জন্য পরামর্শ দেবেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, সিকদার মোশারফ হোসেন, সিকদার জহিরুল ইসলাম জয় প্রমুখ।

পরে ১৭১ জন হতদরিদ্রের মাঝে ৫ লক্ষ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলার পশ্চিম সূত্রাপুর এলাকার আব্দুল বাছেদের হাতে ধানকাটা মারাই মেশিনের চাবি তুলে দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102