ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষককে দেখেই অজ্ঞান কিশোরী!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

গ্রেফতারের পর ধর্ষক মিজানুর রহমানকে (২৪) থানায় নিয়ে আসার পর তাকে দেখেই জ্ঞান হারিয়েছে নির্যাতিতা পঞ্চম শ্রেণির ছাত্রী। শনিবার (২ জানুয়ারি) রাতে গাইবান্ধার সাদুল্লাপুর থানায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, ২৭ ডিসেম্বর দুপুরে সাদুল্লাপুরের নলডাঙ্গার শ্রীরামপুরে বাড়িতে একা পেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীকে ধর্ষণ করে প্রতিবেশী অটোচালক মিজানুর রহমান। এ ঘটনায় শনিবার দুপুরে মিজানুরকে আসামি করে সাদুল্লাপুর থানায় মামলা করে নির্যাতিতার বাবা। মামলা দায়েরের পর শনিবার রাতেই মিজানুরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। থানায় ধর্ষক মিজানুরকে দেখার পরপরই জ্ঞান হারিয়ে ফেলে শিশুটি। পরে শিশুটিকে স্বাভাবিক করে পুলিশ।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য রোববার (৩ জানুয়ারি) সকালে গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার আসামি মিজানুরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102