ads
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষক ছেলের বিরুদ্ধে মামলা না করার হুমকি বাবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৫৭ বার পঠিত

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শিশুকে (৭) ধর্ষণের দায়ে ছাদির মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (১১ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা না করতে হুমকি দেয়ার অভিযোগে তার বাবা তাহেদ আলীকেও (৫২) গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল বিকেলে শাল্লা উপজেলার উজানগাঁও গ্রামের পাশে ধানখেতে নিয়ে ৭ বছরের ওই শিশুটিকে ধর্ষণ করেন অভিযুক্ত যুবক ছাদির মিয়া। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ছাদির মিয়া পালিয়ে যান।

পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ১০ এপ্রিল শিশুটি বড় ভাই অভিযুক্ত ছাদির মিয়াসহ দুই জনকে আসামি করে শাল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এদিকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা না করার জন্য ধর্ষিতা শিশুর পরিবারকে হুমকি প্রদান করার দায়ে ছাদির মিয়ার বাবা তাহেদ আলীকেও মামলায় আসামি করা হয়েছে।

রোববার (১১ এপ্রিল) বিকেলে অভিযুক্ত ছাদির আলী ও তার বাবা তাহেদ আলীকে আদালতে সোপর্দ করা হলে ছাদির আলী ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে বাবা-ছেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই বিষয়ে শাল্লা থানার ওসি নূর আলম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102