ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণচেষ্টার অভিযোগে দুই কিশোর আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত
বরগুনা

বরগুনায় পঞ্চম শ্রেণীর এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অষ্টম শ্রেণীর দুই কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়। এর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ভুক্তভোগী ওই শিশুকে ধর্ষণচেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী ওই শিশুর পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার হয় শিশুটি। খেলার ফাঁকে ওই দুই কিশোর তাকে আড়ালে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি অভিযুক্তদের হাত কামড়ে চিৎকার করে পালিয়ে যায় এবং পরিবারের সদস্যদের জানায়। পরে তারা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ অভিযুক্তদের আটক করে। এ ঘটনার মামলা করা হবে বলেও জানান ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনার অভিযোগ পেয়ে আমরা অভিযুক্তদের আটক করেছি। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102