ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণবিরোধী পোস্ট দেয়ায় ছাত্রলীগের হামলায় ছাত্রদল কর্মী আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৭ বার পঠিত

ধর্ষণ বিরোধী পোস্ট দেয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছাত্রদল কর্মী মো. হাবিবুর রহমান হাবিবের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। গত বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার ২নং বাগানবাড়ী ইউনিয়নের খাগুরিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ১৫০ জনের বাহিনী তার এ হামলা চালায়। হামলায় হাবিবের কাঁধ ও বুকের হাড় ভেঙে যায়। এছাড়া হামলায় তার ছোট ভাই, ভাতিজাও গুরুতর জখম হয়। পরে তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। জানা গেছে, হামলাকারীদের কয়েকজন পূর্ব শত্রুতার জের ধরে ফেসবুকে ধর্ষণবিরোধী পোস্ট দেয়াকে উপলক্ষ করে এ নাশকতা ঘটায়। হামলাকারীরা হাবিবের বাড়ি থেকে ৩টি মোবাইল, স্বর্ণালংকার এবং নগদ অর্থও ছিনতাই করে নিয়ে যায়।

উল্লেখ্য, হাবিবুর রহমান হাবিব মতলব উত্তর উপজেলা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। হাবিবের ওপর এই নগ্ন হামলায় সুশীল সমাজ এবং এলাকার সকল শ্রেণীর লোকজন তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। হামলার ঘটনার বিভিন্ন স্থিরচিত্র ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102