ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণসহ একাধিক মামলার আসামি গ্রেফতার, দেশীয় অস্ত্র জব্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৮ বার পঠিত

বগুড়ার ধুনট উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলাসহ একাধিক মামলার আসামি আকাশ খান ফারুককে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি আট অস্ত্র জব্দ করা হয়।

বুধবার (১৪ জুন) ভোর ৪টার দিকে উপজেলার চিকাশি ইউনিয়নের মোহনপুর দক্ষিণপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। দুপুরে অস্ত্র আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আকাশ খান ফারুক এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে তিনটি মামলা আদালতে বিচারাধীন। এরমধ্যে ২০২১ সালে স্কুলছাত্রীকে অপহরণ করে নিজ ঘরে ধর্ষণ ও ভিডিও ধারণ করার অভিযোগ একটি মামলা ও মারধরের ঘটনায় আরও একটি মামলা আছে। এছাড়া ২০২২ সালে মারধরের ঘটনায় আরও একটি মামলা হয়। এসব মামলায় জামিনে মুক্তি পেয়ে প্রতিরাতে এলাকায় সহযোগীদের নিয়ে অস্ত্রের মহড়া দেন আকাশ খান। তার বাড়িতে পর্যাপ্ত মাদকদ্রব্য মজুত আছে।

গোপন সংবাদে মঙ্গলবার রাতে বসতঘরে অভিযান চালিয়ে আকাশকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার শোবার ঘরে তল্লাশি চালিয়ে একটি বার্মিজ চাকু, দেশীয় তৈরি একটি রামদা, তিনটি চাইনিজ কুড়াল ও তিনটি এসএস পাইপ পাওয়া যায়। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে আকাশ খান ফারুকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দেশীয় তৈরি অস্ত্রসহ আটক আকাশ খানের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আগের তিনটি মামলা আদালতে বিচারাধীন। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102