ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণের পর যৌনপল্লীতে বিক্রির চেষ্টা, দুলাভাই আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

রাজবাড়ীর কালুখালীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির চেষ্টার অভিযোগে চাচাতো দুলাভাইকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ জানুয়ারি) গোয়ালন্দ ঘাট এলাকা থেকে অভিযুক্তকে আটক করে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (০৮ জানুয়ারি) রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট একটি অভিযোগ দায়ের করেন।

আটককৃত ব্যক্তির নাম মাসুদ ফকির। মাসুদ কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকার আব্দুল জলিল ফকিরের ছেলে।

অভিযোগে জানা যায়, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর সঙ্গে কালুখালীর সানি নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) রাতে ওই ছাত্রীর চাচাতো দুলাভাই মাসুদ ফকির তার বাড়িতে সানির সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে কালুখালী রেলওয়ে স্টেশনের পাশের একটি বাড়িতে ডেকে নেন। সেখানে তাকে ধর্ষণ করেন।

পরদিন শুক্রবার (০৮ জানুয়ারি) বলেন, সানি গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) রেলওয়ে স্টেশনে আছেন। তার কথামতো দৌলতদিয়া যৌনপল্লীর এক নম্বর গেটের সামনে গেলে অজ্ঞাত দুই ব্যক্তি এসে মাসুদ ফকিরের সঙ্গে কথা বলেন। এ সময় তারা মাসুদ ফকিরকে কিছু টাকা দেন। পরবর্তীতে স্কুলছাত্রীকে নিয়ে যৌনপল্লীর ভেতরে যান।

কিছু দূর যাওয়ার পর পল্লীর মেয়েদের দেখে স্কুলছাত্রীর সন্দেহ হয় এবং তখন তিনি ভেতরে যেতে আপত্তি করেন। তাকে জোরপূর্বক ভেতরে নেয়ার চেষ্টা করলে স্কুলছাত্রী চিৎকার করেন। তখন স্থানীয়রা তাকে উদ্ধার ও মাসুদ ফকিরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, কালুখালীর এক স্কুলছাত্রীকে কৌশলে তার চাচাতো দুলাভাই বাড়ি থেকে নিয়ে এসে ধর্ষণ করে দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির চেষ্টা করেন। সে সময় স্থানীয় জনগণ ওই ব্যক্তিকে আটক ও ছাত্রীকে উদ্ধার করে পুলিশে দেন। পরবর্তীতে এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা থানায় একটি অভিযোগ করেছেন। ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102