ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণের শাস্তি ২ লাখ টাকা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৮ বার পঠিত

গোসলের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে তার প্রতিবেশি। কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে। গত শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত তোফাজ্জলকে দুই লাখ টাকা জরিমানা করে ঘটনাটি মীমাংসা করা হয়েছে।

কিশোরীর দেওয়া তথ্যে জানা যায়, কিছুদিন আগে বাড়িতে গোসল করার সময় তোফাজ্জল লুকিয়ে তার আপত্তিকর ছবি তোলে। পরে সেই ছবি ফেসবুকসহ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। এভাবে তাকে একাধিকবার ধর্ষণ করে তোফাজ্জল।

কিশোরীর বাবা বলেন, ধর্ষণের ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি না করে স্থানীয়ভাবে মীমাংসার কথা বলেন ইউপি সদস্য মো. জামাল। আমি গরিব মানুষ, আইন-আদালত বুঝি না। তাই মীমাংসার জন্য রাজি হয়েছি।

ইউপি সদস্য মো. জামাল বলেন, মেয়েটির ভবিষ্যতের কথা চিন্তা করে কামাল্লা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের বাড়িতে ঘটনাটির মীমাংসা করা হয়। এ সময় ধর্ষক তোফাজ্জলকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়েটির বিয়েতে তোফাজ্জল কিছু খরচ দেবে বলে কথা হয়।

নবনির্বাচিত কামাল্লা ইউপির চেয়ারম্যান আবুল বাশার খান বলেন, এলাকার লোকজন আমার বাড়িতে দু’পক্ষকে নিয়ে এসে বিচার করেছেন। সেখানে গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

মুরাদনগর থানার ওসি আবুল হাশিম বলেন, ধর্ষণের ঘটনাটি চেয়ারম্যানের বিচারের বিষয় নয়। এখনও থানায় কেউ অভিযোগ করেনি। তার পরও খোঁজ নিচ্ছি। ঘটনা যদি সত্য হয়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102