ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণের সময় ধরা পড়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পালালো ধর্ষক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৬ বার পঠিত

মাদারীপুরে কিশোরী ধর্ষণ মামলায় শাহীন মোল্লা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) ভোরে সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম শাহীন মোল্লা কালকিনি উপজেলার ডাসার থানাধীন পশ্চিম বোতলা গ্রামের আয়নাল মোল্লার ছেলে।

পুলিশ ও নির্যাতিতার পরিবার জানায়, বেশ কিছুদিন আগে কালকিনির ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে শাহীন। গেলো বৃহস্পতিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ১৫ বছরের ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে শাহীন। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে শাহীনকে হাতেনাতে আটক করে।

পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাড়া পায় শাহীন। এদিকে কিশোরীর পরিবার বিয়ের আয়োজন করলে কৌশলে পালিয়ে যায় শাহীন।
এ ঘটনায় কালকিনির ডাসার থানায় নির্যাতিতার পরিবার গতকাল শুক্রবার রাতে শাহীনকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। পরে অভিযান চালিয়ে শাহীনকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে আজ শনিবার দুপুরে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত যুবক শাহীনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, ধর্ষণ মামলায় গ্রেফতার শাহীনকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ওই কিশোরীর আদালতে জবানবন্দি দেয়ার কথা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102