ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণের সাজা ৯ বছর কারাদণ্ডই থাকল রবিনহোর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৪৯ বার পঠিত

ইতালিতে যাওয়ার রাস্তা চিরতরে বন্ধ হয়ে গেল রবিনহোর। গেলেই যেতে হবে জেলে। জঘন্যতম এক অপরাধে জড়িয়ে অনেক আগেই স্বর্গচ্যুত হয়েছেন ৩৬ বছর বয়সী ব্রাজিলীয় ফরোয়ার্ড।

বৃহস্পতিবার মিলানের আপিল আদালতের রায় নিশ্চিত করল- সেই পাপ আমৃত্যু তাড়া করবে সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে।

২০১৩ সালে মিলানের এক নৈশক্লাবে ২৩ বছর বয়সী এক আলবেনিয়ান নারীকে সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল রবিনহোর বিরুদ্ধে। তখন এসি মিলানে খেলা রবিনহো নিজেকে নির্দোষ দাবি করলেও ২০১৭ সালে মামলার রায়ে নয় বছরের সাজা হয়েছিল তার।

এরপর আর ইতালিতে যাননি তিনি। কিন্তু পাপের শাস্তি ঠিকই ভোগ করতে হচ্ছে এই পতিত নক্ষত্রকে। একসময় যাকে পেলের যোগ্য উত্তরসূরি ভাবা হতো, সেই রবিনহো এখন ফুটবল খেলারই সুযোগ পাচ্ছেন না।

গত অক্টোবরে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এক সপ্তাহও টিকতে পারেননি। অতীতের পাপের কারণে তার সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোস। এরপর নিজেকে নিরপরাধ প্রমাণের শেষ চেষ্টা হিসেবে মিলানের আদালতে শাস্তি কমানোর জন্য আপিল করেন রবিনহো। কিন্তু তাতে কাজ হয়নি। নয় বছরের কারাদণ্ড বহাল রেখেছেন আদালত। ইতালিতে গেলেই তাকে জেলে ভরা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102