ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণের ৭ বছর পর দুই যুবকের আমৃত্যু কারাদণ্ড!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪৪ বার পঠিত

ঝালকাঠিতে কিশোরীকে (১৩) ধর্ষণের ঘটনায় দুই যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন শহরের সিটিপার্ক এলাকার মো. রানা খলিফা ও মো. নাদিম।

বুধবার (২৪ মার্চ) দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসকেএম তোফায়েল হাসান এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি মোস্তাফিজুর রহমান এবং আসামি পক্ষে ছিলেন মিজানুর রহমান মুবিন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি ওই কিশোরীকে ঘরে রেখে তার মা বাইরে যায়। এই সুযোগে কিশোরীকে ওড়না দিয়ে মুখ বেধে রানা খলিফা ও নাদিম ধর্ষণ করে। রাত ১০টার দিকে মা বাড়িতে ফিরে আসলে ওই কিশোরী মাকে ঘটনার বিষয়ে জানায়। ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ১৮ জুন মেয়েটির মা বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় দুই যুবককে আসামি করে মামলা করেন। ওই বছরেরই ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল হয়। এর একমাস পর ধর্ষণের শিকার মেয়েটি একটি কন্যা শিশু জন্ম দেয়। শিশুটির বয়স এখন ৭ বছর। আদালত ৭ জনের সাক্ষ্য-গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102