ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, ৫ লাখ টাকা দাবি মোড়লদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৪০ বার পঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রতিবেশীর ধর্ষণে এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে জানা গেছে। এ ঘটনার বিচারের আশ্বাস দিয়ে দীর্ঘ ৭ মাস সময় নষ্ট করেছে স্থানীয় মোড়লরা।

শুক্রবার (৯ এপ্রিল) রাতে ওই কিশোরীর মা একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের কাছেই দাবি করা হয় ৫ লাখ টাকা। একই রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে বোয়ালখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত হাসান ওরফে ইমন (১৯) কড়ল ডেঙ্গা ইউনিয়নের তালুকদার পাড়া নুর হোসেন মেম্বার বাড়ির মো. রহমত উল্লাহর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২০ আগস্ট সন্ধ্যায় কিশোরীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন ইমন। এসময় বাড়িটি ফাঁকা ছিল। এরপর একইভাবে তাকে একাধিকবার ধর্ষণ করেন অভিযুক্ত ইমন। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। কিশোরীর পরিবার বিষয়টি ইমনের বাবা রহমত উল্লাহকে জানালে তিনি স্থানীয়ভাবে মীমাংসা করার কথা বলে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে নিরুপায় হয়ে থানায় মামলা দায়ের করা হয়।

এই বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে যদি আরও কেউ জড়িত থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102