ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী, প্রতিবাদ করায় পিটিয়ে জখম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৭ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক এক তরুণীকে (২২) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় বর্তমানে ৩ মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণী। এ ঘটনার প্রতিবাদ করায় ধর্ষক ও তার পরিবারের লোকজন নির্যাতিতাকে পিটিয়ে জখম করেছে।

বুধবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। নির্যাতিতা হাজীপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, হাজীপুর ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোমেনা (মেম্বার) এর ছেলে রোমান গত রোজার ঈদের পর থেকে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে জোর পূর্বক ওই তরুণীকে ধর্ষণ করে। পারিবারিক সমস্যা থাকায় প্রায় সময় মা-বাবা, বড় ভাইরা বাড়ির বাইরে থাকতো। বাড়িতে তাদের বসত ঘরে ছোট তিন ভাইকে নিয়ে থাকতো ওই তরুণী। এই সুযোগে প্রায় রাতে ভূক্তভোগীর শয়ন কক্ষে ডুকে তাকে জোর পূর্বক ধর্ষণ করে আসছিলেন রোমন। এ ঘটনার ১ মাস পর নির্যাতিতার মা বাড়িতে আসলে বিষয়টি তাকে জানায়।

পরবর্তীতে তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও অভিযুক্ত রোমনের পরিবারকে অবগত করে। এতে ক্ষিপ্ত হয়ে তাদের কয়েক দফায় মারধর করে রোমন ও তার পরিবারের লোকজন। বর্তমানে মেয়েটি ৩মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রোমনকে বিয়ের জন্য বললে তার পরিবারের লোকজন নির্যাতিতা ও তার পরিবারকে বাড়ি ছাড়ার জন্য এবং থানায় কোন অভিযোগ দিলে হত্যা করবে বলে হুমকি দিতে থাকে। এর সূত্রধরে বুধবার বিকেলে ঘরের পাশের পকুর ঘাটে কাজ করছিলো নির্যাতিতা। এসময় রোমন ও তার ভাই রুবেল এসে তাকে এলোপাতাড়ি কিল ঘুসি মেরে জখম করে ফেলে যায়। পরে বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102