ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৯ বার পঠিত

ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মিজান তালুকদার (২৯) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৬ অক্টোবর) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী হুমায়ন কবির। রায়ে মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডিত মিজান তালুকদার (২৯) বরিশালের হিজলা উপজেলার শ্রীপুর গ্রামের সেলিম তালুকদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

খালাস পাওয়া একই গ্রামের নুরু বক্সি খাঁ’র ছেলে তারেক খাঁ (৩২) ও উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাওলানা শরীফ হোসাইনের স্ত্রী নাজমা বেগম (৪৬)।

মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী হুমায়ন কবির জাগো নিউজকে বলেন, খালাস পাওয়া তারেক ও নাজমা বেগম অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন। বিষয়টি ওই কিশোরী দেখে ফেলে। তখন তারা কিশোরীকে বিষয়টি প্রকাশ না করার জন্য ভয়ভীতি দেখায়। পরে তারেকের বন্ধু মিজানের মাধ্যমে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে।

২০১২ সালের ৭ মার্চ নাজমা ও তারেকের সহায়তায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ করেন মিজান। এতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ২০১২ সালের ৩০ নভেম্বর হিজলা থানার এসআই মো. নুরুল ইসলাম তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিচারক তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102