ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণ: ‘কুমারিত্ব পরীক্ষা’ নিষিদ্ধ করল পাকিস্তানের আদালত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৬৯ বার পঠিত

ধর্ষণের শিকার নারীদের কুমারিত্ব পরীক্ষা নিষিদ্ধ করল পাকিস্তানের আদালত। সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি আদালত এই রায় দেন। খবর বিবিসির।

আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মানবাধিকারকর্মীরা।

এই নিষেধাজ্ঞা কার্যকর হবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। ফলে, সেখানে ধর্ষণের ঘটনায় কোনও নারীকে ‘টু ফিঙ্গার টেস্ট’-এর মতো জঘন্য পরিস্থিতির সম্মুখীন হতে হবে না।
লাহোর হাইকোর্টের বিচারক আয়েশা মালিক বলেন, এ ধরনের পরীক্ষা ‘অসম্মানজনক’ এবং ফরেনসিক মূল্য ছিল না। মানবাধিকারকর্মীদের করা দুটি পিটিশনের ভিত্তিতে এই রায় আসল।

এদিকে ধর্ষণের ঘটনায় কুমারিত্ব পরীক্ষা বন্ধের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন মানবাধিকারকর্মীরা। বিশেষ করে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কোনও নারী আবারও যেন বিড়ম্বনায় না পড়েন, তা চাচ্ছিলেন তারা।

জানা গেছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশেও এ ধরনের পিটিশন ঝুলে আছে। সেখানেও মানবাধিকারকর্মীরা কুমারিত্ব পরীক্ষা বন্ধের দাবি জানিয়ে আসছেন বহুদিন ধরে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102