ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামরুল গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩২ বার পঠিত

চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় অভিযান চালিয়ে কামরুল মোস্তফা নামে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। কামরুল কক্সবাজারের কুতুবদিয়ার বাসিন্দা।

বুধবার (৭ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৭।

র‌্যাব-৭ জানায়, ঘটনার সময় ভুক্তভোগী মহানগরীর বাকলিয়া এলাকার একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করতো। আসামি ভুক্তভোগীর পূর্বপরিচিত। ২০১৪ সালের ৩ আগস্ট বিকেলে ভুক্তভোগীকে ফুসলিয়ে একটি আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক করে সে। এর তিনদিন পর ৬ আগস্ট ভুক্তভোগীকে নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কর্ণফুলি এলাকায় ভিকটিমের বাবা ও মামা তাকে উদ্ধার করে এবং স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত কামরুলকে ধরে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাকলিয়া থানায় কামরুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার বিচার চলাকালীন সময়ে আসামি কামরুল জামিনে বের হয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে আসামির অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে সাজা পরোয়ানা জারি করেন আদালত। গ্রেফতারের পর তাকে বাকলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102