ধর্ষণের অভিযোগে শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেককে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল মালেক বর্নিয়া গ্রামের আবু বক্করের ছেলে। এ ধর্ষণ মামলার অপর আসামি একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে জামাত আলী পলাতক রয়েছেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করলে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। অপরদিকে এ মামলার অপর আসামি জামাত আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে।