ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণ মামলায় মজনুর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১১ অক্টোবর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৪৩ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় আসামি মজনুর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১১ অক্টোবর ঠিক করেছেন আদালত।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার এ দিন ধার্য করেন। এ দিন আদালতে সাক্ষ্য দেন তিনজন। এরপর তাদের জেরা করেন মজনুর আইনজীবী রবিউল ইসলাম। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১১ অক্টোবর দিন ধার্য করেন। মামলার ২১ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য শেষ হয়েছে।

এর আগে, গত ২৬ আগস্ট ঢাকার নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহারের আদালত অভিযোগ গঠন করেন। গত ১৬ আগস্ট ঢাকার নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।

গত ১৬ মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আবু সিদ্দিক মজনুকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অভিযোগপত্রে ১৬ জনকে সাক্ষী করা হয়। বর্তমানে ধর্ষক মজনু কারাগারে আছেন।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি বিকাল সাড়ে ৫টার পর বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে বান্ধবীর বাসায় যাচ্ছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী। এ সময় কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নামার পর বান্ধবীর বাসায় যাওয়ায় পথে নির্জন স্থানে ধর্ষণের শিকার হন ওই শিক্ষার্থী। পরে, রাত ১০টার দিকে তার জ্ঞান ফিরলে তিনি সেখান থেকে বান্ধবীর বাসায় যান। পরে, তার সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পরদিন ৬ জানুয়ারি অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ছাত্রীর বাবা রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102