ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত
মুন্সীগঞ্জ জেলা-যুগান্তর

মুন্সীগঞ্জে ধর্ষণের দায়ে মহসিন (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মহসিন সদর উপজেলার বিনোদপুরের রঘুরামপুর এলাকার মৃত আফতাব আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ফিরিঙ্গী বাজার এলাকায় ২০১৭ সালের ২৯ নভেম্বর সকালে ৮ বছরের একশিশুকে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা আবুল কালাম বেপারী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করলে অভিযুক্ত মহসিনকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার ৩ বছর পর আজ বুধবার এই মামলার রায় ঘোষণা করা হয়। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট লাবলু মোল্লা।

রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, অভিযুক্ত মহসিনের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পাওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও জরিমানার ৫০ হাজার টাকা আদায় করে ওই শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102