ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণ মামলায় রামগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত
লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে কলেজ শিক্ষার্থী ধর্ষণ মামলায় উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে কুমিল্লার বরুড়া থেকে তাকে গ্রেপ্তার করে রামগঞ্জ থানা পুলিশ। তাকে লক্ষ্মীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গত ২৬শে ফেব্রুয়ারি দৈনিক মানবজমিন পত্রিকায় নবম পৃষ্ঠায় প্রকাশিত ‘রামগঞ্জে ছাত্রলীগ নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন কলেজছাত্রী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে প্রশাসন। এরপর পুলিশের সহযোগিতায় পালিয়ে থাকা ভুক্তভোগী ওই ছাত্রী ছাত্রলীগ নেতা মহসিনকে আসামি করে থানায় মামলা করেন। এদিকে ধর্ষণ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য গ্রাম্য মাতব্বর রাশেদ খলিফার নেতৃত্বে আলী হোসেন মেম্বার ও হুমায়ুন তপাদার একটি সালিশের মাধ্যমে জোরপূর্বক ৩শ’ টাকার অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছাত্রলীগ নেতা মহসিনের একলক্ষ টাকা জরিমানা করে। পরে টাকার বিনিময়ে ওই ছাত্রীর পরিবারকে বিষয়টি মীমাংসার জন্য চাপ দেয়। ভুক্তভোগী ছাত্রীর পিতা জানান, মহসিনের পাশাপাশি যারা সালিশ করেছে তাদেরও বিচার দাবি করছি।
সালিশদার আলী হোসেন মেম্বার জানান, শুধু ধর্ষণের ঘটনা নয় যে কোনো বিষয়ে দু’পক্ষই যদি আমাদের কাছে বিচারের জন্য এলে জরিমানা করে রাশেদ খলিফাকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধান করে দিয়েছি। এটা কোনো দোষের কিছু হয়নি। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, মানবজমিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ঘটনার সত্যতা পাই আমরা। কলেজছাত্রীর অভিযোগের ভিত্তিতে মহসিনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102