ads
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণ মামলায় ১৭ দিন জেল খেটেও পেলেন পুরো মাসের বেতন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১ বার পঠিত

বগুড়ার শেরপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় ১৭ দিন কারাভোগ করেও পুরো মাসের বেতন তুলেছেন কমিউনিটি হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার মনিরুজ্জামান প্লাবন।

জানা গেছে, ওই উপজেলার খানপুর দহপাড়ার এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের পর ১৫ শতাংশ জমি লিখে দিয়ে ঘটনাটি গ্রাম্য সালিসে ধামাচাপা দেয়া হয়। সালিসে নেতৃত্ব দেন  মনিরুজ্জামান প্লাবন। পরবর্তীতে ধর্ষণের শিকার শিশুটির পরিবারের করা মামলায় ৬ আগস্ট প্লাবনসহ কয়েকজনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। ১৭ দিন পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে চাকরির প্রত্যয়নপত্র নিয়ে আদালতে জমা দিয়ে জামিন নেন মনিরুজ্জামান প্লাবন।

এদিকে ১৭ দিন কারাভোগ করলেও অভিযুক্ত মনিরুজ্জামান প্লাবনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাকে জেলে থাকা অবস্থায় পুরো আগস্ট মাসের সরকারি বেতন-ভাতা তুলতে সহযোগিতা করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল কাদের। অথচ সরকারি চাকরিবিধি অনুযায়ী, কোনো কর্মকর্তা গ্রেফতার হয়ে কারাগারে গেলে তিনি সাময়িকভাবে বরখাস্ত হবেন। মামলা শেষ না হওয়া পর্যন্ত তিনি সরকারি সুযোগ-সুবিধাসহ বেতনের অর্ধেক পাবেন।

অভিযুক্ত স্বাস্থ্য সহকারী মনিরুজ্জামান প্লাবন বলেন, আমি ৫ আগস্ট সিলেট যাওয়ার জন্য ১০ দিনের ছুটি চেয়েছিলাম। সেটাই কাজে লেগেছে। এখন জামিনে আছি। এছাড়া নিয়মিত দাফতরিক সব কাজ করে যাচ্ছি।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল কাদের বলেন, ওই সিএইচসিপির গ্রেফতারের বিষয়টি অফিসিয়ালি জানি না। লিখিতভাবে কেউ জানায়নি। তাই তিনি জেলে ছিলেন নাকি অন্য কোথাও ছিলেন তা আমার জানা নেই।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন বলেন, নিয়মানুযায়ী ওই সিএইচসিপি সাময়িকভাবে বরখাস্ত হওয়ার কথা। কিন্তু কেন হয়নি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102