ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধাওয়া করে ৪ বাস ডাকাতকে গ্রেফতার করল ওসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৭ বার পঠিত

ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা বাস ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ি এলাকায় ধাওয়া করে ওই ডাকাতদের গ্রেফতার করেন ওসি কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা।

এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি বাস, একটি পিকআপ, রামদা, ছুরি, তালা কাটার কাটিং মেশিন, রডসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- ময়মনসিংহের সদরের চরপাড়া এলাকার মৃত আব্দুল আব্দুল হেলিমের ছেলে সেলিম মিয়া (৪০), একই এলাকার আশরাফ আলীর ছেলে ফরহাদ মিয়া (৩২), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জুগিরসিট এলাকা মৃত হাফিজ উদ্দিনের ছেলে আফতাব উদ্দিন (৩৩) ও ভালুকা উপজেলার মনোহরপুর গ্রামের মজিবুরের ছেলে রুবেল মিয়া (৩৫)।

ঘটনাটি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত এই ডাকাত দলটি মহাসড়কের বিভিন্ন এলাকায় বাসযাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার লুট করে আসছিল। ঘটনার রাতে ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হবিরবাড়ি এলাকার মহাসড়কে রশিদ ফিলিং স্টেশনের সামনে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখেন একটি বাস রাস্তার পাশে দাঁড়ানো। বাস দেখে তার সন্দেহ হয়।

এ সময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে বাস নিয়ে বেপরোয়াগতিতে চালাতে শুরু করে। এ সময় ওসি কামাল হোসেনের নেতৃত্বে একটি মাইক্রোবাসে বাসটির পেছনে ধাওয়া করেন পুলিশ সদস্যরা। পরে কয়েকটি ইউটার্ন ঘুরে বাসটি ময়মনসিংহের দিকে যাওয়া শুরু করে। ভালুকা মডেল থানার সামনে পুলিশ মহাসড়ক ব্যারিকেড দিয়ে রাস্তা পুরোপুরি বন্ধ করে দেয়।

এ সময় ডাকাত দলটি ভালুকা মডেল থানার পাশে বাস রেখে পালিয়ে যাওয়ার সময় থানার আশপাশ থেকে পুলিশ ৪ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাতরা জানায়, তারা একটি বাস ভাড়া করে বেশির ভাগ সময় রাতে কখনো দিনের বেলা ময়মনসিংহ বাইপাস অথবা জয়দেবপুর চৌরাস্তা থেকে অল্প কিছু যাত্রী বাসে তুলে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, অলঙ্কার, মোবাইল সেট লুট করে নিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে ফেলে রেখে যেত।

ডাকাতের কবলে পড়া উপজেলার বান্দিয়া গ্রামের নজরুল ইসলাম জানান, গত ১২ আগস্ট ত্রিশাল উপজেলার বৈলর এলাকা থেকে সকাল ১০টায় ওই ঢাকাগামী বাসটিতে ওঠার পর ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থেকে নগদ ৪০ হাজার ৭শ টাকা ও একটি মোবাইল সেট লুট করে নিয়ে ত্রিশালের চেলেরঘাট এলাকায় ফেলে রেখে যায়। রোববার থানায় এসে নজরুল দুই ডাকাতকে চিহ্নিত করেন।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, দীর্ঘদিন যাবত বাস দিয়ে মহাসড়কে এই ডাকাত দলটি ডাকাতি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৪ ডাকাতকে গ্রেফতার করেছি। ডাকাতিতে ব্যবহৃত ১টি বাস, একটি পিকআপ ও তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102