ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধানকাটার শ্রমিককে নৃশংসভাবে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩১ বার পঠিত

যশোরের বাঘারপাড়ায় চোখ উপড়ে ও পুরুষাঙ্গ কেটে নকিম উদ্দিন (৬০) নামে এক শ্রমিককে হত্যা করা হয়েছে।

রোববার দিবাগত রাতে উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়ার বেনজির আহম্মেদের বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নকিম উদ্দিন বাঘারপাড়া উপজেলার ধুপখালী গ্রামের মৃত দলিলুদ্দিন মোল্লার ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার ছাতিয়ানতলা বাজার থেকে ধানকাটার জন্য তিনজন শ্রমিক ভাড়া করে নিয়ে আসেন বেনজির আহম্মেদ। এর মধ্যে একজন রোববার বিকালে চলে যান। বাকি দুজন শ্রমিক রাতে খাওয়া-দাওয়া শেষ করে বেনজিরের বাড়ির এক কক্ষে ঘুমিয়ে পড়েন।

সকাল ৬টায় ওই দুই কৃষককে ঘুম থেকে ডেকে তুলতে মালিক (বেনজির) ঘরের দরজায় গিয়ে দেখতে পান দরজা খোলা। ঘরের ভেতরে গিয়ে দেখেন চোখ উপড়ানো ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় নকিম উদ্দিন পড়ে আছেন। অপরজন পালিয়ে গেছেন।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন, হত্যাকাণ্ডে জড়িত আসামিকে ধরার জন্য অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102