ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধানের বীজতলা নিয়ে বিরোধে কৃষক খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত
ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধে কৃষক আবু হানিফ ফকিরকে (৫৬) হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ধানের বীজতলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ ফকির ওই ইউনিয়নের অচিন্তপুর ফকিরপাড়ার মৃত ওমর আলী ফকিরের পুত্র।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি জানান, ধানের চারা উত্তোলনকে কেন্দ্র করে আবু হানিফ ফকির মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও ঘটনার তদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য বলা যাবে।

নিহতের পুত্র আবুল কাইয়ুম রনি জানান, ঈদের আগে প্রতিপক্ষদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ হয়। শুক্রবার সকালে ধানের চারা উত্তোলনের জন্য আমার বাবা শ্রমিক নিয়ে ক্ষেতে যায়। সেখানে যাওয়ার পরে অহেদ আলী ফকিরের পুত্র আশরাফুল আলম গংদের নেতৃত্বে আমার বাবার ওপর হামলা চালায়। আমাকেও কোদাল দিয়ে হত্যার চেষ্টা করে। পরে আমার বাবাকে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফুল হালিম জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। আমরা ইসিজি ও পরীক্ষা-নিরীক্ষা করেছিলাম। হাসপাতালে কোনো চিকিৎসা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102