ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধামইরহাটে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

নওগাঁর ধামইরহাটে এক গৃহবধূকে (৩২) ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. বাদল হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত জগদল (ঘোনা পাড়া) নামক এলাকায় এ ঘটনা ঘটে।

আসামি বাদল হোসেন একই এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার দিন সন্ধ্যায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাড়ির পাশের একটি মুদি দোকানে প্রয়োজনীয় জিনিস ক্রয় করার উদ্দেশে বের হন। এই সুযোগে সবার দৃষ্টির আড়ালে আসামি বাদল হোসেন ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করেন। পরে গৃহবধূ ঘরে প্রবেশ করলে সেখানে একা পেয়ে ওই গৃহবধূকে জড়িয়ে ধরে ধর্ষণ চেষ্টা চালায়। এসময় গৃহবধূর চিৎকার শুনে তার স্বামী ও স্থানীয়রা এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়। পরে ওইদিন রাতে গৃহবধূ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১০, তারিখ ৯-০১-২১ইং।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মোন্নাফ জানান, মামলার প্রেক্ষিতে ধর্ষণ চেষ্টার অপরাধে আসামিকে আটক করে আজ রোববার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102