ads
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধামইরহাটে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩২ বার পঠিত

নওগাঁর ধামইরহাটে ২৬৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার ভোর ৫টায় উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের রুপনারায়ণপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার রুপনারায়ণপুর গ্রামের আসমাউল হোসেন ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বহরমপুর দক্ষিণপাড়া গ্রামের মোশারফ হোসেন।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদের নেতৃত্বে একটি দল সোমবার ভোর ৫টায় রুপনারায়ণপুর গ্রামে অভিযান পরিচালনা করে।

এসময় অভিযানে আসমাউল হোসেনের শয়ন কক্ষ থেকে ২৬৮ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেনসিডিল সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা বলেন, আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102