ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধামইরহাটে ৩৯টি এ্যাম্পলসহ ছাত্রলীগ নেতা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৩৯টি ভারতীয় নেশাদ্রব্য এ্যাম্পলসহ মো. মাসুদ রানা ফারুক (২০) নামে এক চোরা কারবারীকে আটক করেছে ১৪ বিজিবি। সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে বস্তাবর বিওপির টহল কমাণ্ডার নায়েব সুবেদার মো. নোয়াব আলীর নেতৃত্বে একটি টহল দল তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ১০টার সময়ে বস্তাবর বিওপির টহল কমাণ্ডার নায়েব সুবেদার মো. নোয়াব আলীর নেতৃত্বে একটি টহল দল ধামইরহাট উপজেলার কাগজকোটা গ্রামের মাঠে অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে ৩৯টি ভারতীয় নেশা জাতীয় এ্যাম্পল ও একটি ১৫০ সিসি হিরো হাঙ্ক মডেলের মোটরসাইকেলসহ মো. মাসুদ রানা ফারুক (২০) নামের একজনকে আটক করা হয়।

আটককৃত মাসুদ রানা ফারুক ধামইরহাট এমএম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও উপজেলার বীরগ্রাম এলাকার মো. আতোয়ার রহমানের ছেলে। আটক হওয়া চোরাচালান মালামালের মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা। পরে চোরাকারবারী ও আটককৃত মালামাল ধামইরহাট থানায় হস্তান্তর করে বিজিবি।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান, আসামির নামে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং মামলার প্রেক্ষিতে আসামিকে মঙ্গলবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102