ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে ঘন কুয়াশায় ইটভর্তি ঘাতক ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন গৌরাঙ্গ রাজবংশী (৩৪) মোটরসাইকেল আরোহী এক মাছ ব্যবসায়ীর।

নিহত গৌরাঙ্গ রাজবংশী উপজেলার ভগবানপুর এলাকার টেন্টু রাজবংশীর ছেলে। শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কৃষ্ণপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মাছ ব্যবসায়ী মাছ আনার জন্য মোটরসাইকেলযোগে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওয়ানা হন। ঘন কুয়াশার কারণে মহাসড়ক ঠিকমতো দেখা না যাওয়ায় ওই মাছ ব্যবসায়ীর মোটরসাইকেলের সঙ্গে ইটভর্তি একটি ট্রাকের সংঘর্ষ হয়।

এতে ওই মাছ ব্যবসায়ীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পথচারীরা তাকে উদ্ধার স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে স্বজনরা এসে ওই মাছ ব্যবসায়ীর মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী জুবায়ের আল মাসুদ বলেন, আমরা ভ্যান রিকশায় বাথুলী বাজারে যাচ্ছিলাম। ঘন কুয়াশার কারণে রাস্তাঘাট ভালোভাবে দেখা যাচ্ছিল না। হঠাৎ একটি বিকট শব্দ হয় এবং চিৎকারের শব্দ শুনি। এরপর পেছনে ফিরে গিয়ে দেখি পরিচিত ওই মাছ ব্যবসায়ীকে। বেঁচে আছে ভেবে তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নীরিক্ষা করার পর তাকে মৃত ঘোষণা করেন। এরপর খবর পেয়ে মাছ ব্যবসায়ীর পরিবারের লোকজন এসে তার মরদেহ নিয়ে যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102