ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধামরাইয়ে প্রকাশ্যে অটোরিকশা চালককে কুপিয়ে খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেলের সাথে অটোরিকশার ছোঁয়া লাগায় আলামিন নামে এক অটোরিকশা চালককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করারে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শনিবার ভোরে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত আলামিন (২৩) ধামরাই পৌরসভার কায়েতপাড়া মহল্লার বজলুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে ধামরাই পৌরসভার মাধববাড়ি ব্রিজের দক্ষিণ পাশে একটি চায়ের দোকানের সামনে।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে আলামিনের অটোরিকশার সঙ্গে ধামরাই পৌরসভার গোয়ারীপাড়া মহল্লার আল মাহফুজের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ওই সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় চালককে খুন করবে বলে সে হুমকি দেয়। হত্যা করার জন্য ছুরি নিয়ে মাধববাড়ি ব্রিজের দক্ষিণ পাশের ঢালে একটি চায়ের দোকানের সামনে বসে থাকে মাহফুজ। ওই দিনই অটো নিয়ে আলামিন যাওয়ার সময় প্রকাশ্যে তার পেটে ও বুকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায় সে।
এতে ঘটনাস্থলেই আলামিন নিহত হন। তার লাশ উদ্ধার করে পুলিশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনার জড়িত সন্দেহে শনিবার ভোর রাতে জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, হত্যার ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করছেন। পুলিশ আসামিকে গ্রেফতারে কাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102