ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধামরাইয়ে বাস উল্টে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা, আহত ৪০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৭ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে পোশাক কারখানার একটি শ্রমিকবাহী বাস উল্টে পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৪০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এসময় সড়কের ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের দুটি তার ছিঁড়ে বাসের ওপর পড়লেও বিদ্যুতায়িত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, ধামরাইয়ের একটি পোশাক কারখানার বাস সাভারের নবীনগর, নয়ারহাট, ইসলামপুর, ধামরাই থানা বাসস্ট্যান্ড ও ঢুলিভিটা এলাকা থেকে শ্রমিক নিয়ে কারখানায় রওনা হন। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক ওভারটেক করলে মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেতে শ্রমিকবাহী বাসটি সড়কের পাশে নামিয়ে দিলে উল্টে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।
এতে বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন। এসময় মহাসড়কের ওপর দিয়ে উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের দুটি তার ছিঁড়ে বাসের ওপর পড়ে এবং উত্তর পাশে বিদ্যুতের তারে আগুন ধরলেও দক্ষিণ পাশের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা লাগায় বিদ্যুৎস্পৃষ্ট থেকে রক্ষা পায় বাসের যাত্রীরা। এতে হালিমা বেগম নামে এক নারী ও এক পুরুষ শ্রমিক গুরুতর আহত হন। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

আহত শ্রমিক কহিনুর ইসলাম জানান, ৪৫ থেকে ৫০ জন শ্রমিক নিয়ে বাসটি কারখানায় যাচ্ছিল। ডাউটিয়া এলাকায় ঢাকাগামী একটি ট্রাক ওভারটেক করে আমাদের বাসের মুখোমুখি হয়। এসময় সংঘর্ষ থেকে রক্ষা পাওয়ার জন্য চালক বাসটি বাম পাশে নামিয়ে দেয়। এতে বাসটি উল্টে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এসময় বিদ্যুতের তার উত্তর পাশ থেকে ছিঁড়ে বাসের ওপর পড়ায় আল্লাহ আমাদের প্রাণে রক্ষা করেছে। এছাড়া বিদ্যুতের খুঁটি না থাকলে বাসটি পাশের প্রায় ৩০-৪০ ফুট নিচে খাদের পানিতে ডুবে যেতো। আল্লাহ আমাদের দুই দিক থেকেই রক্ষা করেছেন।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102