ads
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধামরাইয়ে যুবদল নেতা দেওয়ান সোলাইমান গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

চিকিৎসা নিতে এসে রোববার রাতে ধামরাই পৌর শহরের ইসলামপুর হাসপাতাল রোড থেকে গ্রেফতার হয়েছেন সাভার উপজেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান সোলাইমান ওরফে সলে দেওয়ান।

ধামরাইয়ে গ্রেফতার আতঙ্কে বিএনপি নেতাকর্মীদের অনেকেই এখন এলাকা ছেড়ে পালিয়েছেন।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতসকর্মীদের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে চলছে দফায় দফায় গ্রেফতার এবং তল্লাশি অভিযান।

ফলে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে আত্মগোপন করেছেন অনেকেই। গায়েবি মামলায় গ্রেফতার এড়াতে তারা বাড়ি ছেড়েছেন বলে অনেকে জানিয়েছেন।

সিঙ্গাপুরে অবস্থান করার পরও বুধবার রাতে ধামরাই থানায় বিএনপির ৮৩ নেতাকর্মীর নামে করা নাশকতার মামলায় ১ নম্বর আসামি হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তমিজ উদ্দীন।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ কেন্দ্র করে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের নামে মামলা দেওয়া হচ্ছে বলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ।

বিএনপি নেতা তমিজ উদ্দীনের পিএস মো. মনির হোসেন মনির জানান, তমিজ উদ্দীন চিকিৎসার জন্য বেশ কিছু দিন আগে সিঙ্গাপুর গেছেন। অথচ বুধবার রাতে ধামরাই থানায় বিএনপির ৮৩ নেতার নামে দায়ের হওয়া নাশকতার মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে।

ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম বলেন, ধামরাইয়ে কোনো প্রকার নাশকতার ঘটনা না ঘটলেও আমাদের নামে গায়েবি মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102