ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধুনটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

বগুড়ার ধুনট উপজেলায় শাপলা খাতুন (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাপলা খাতুন উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের কোব্বাদ শেখের স্ত্রী।

সোমবার দুপুর ১২টার দিকে স্বামীর বাড়ি থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ধুনট থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার বিলশীতলা গুচ্ছগ্রামের সোলাইমান হোসেনের মেয়ে শাপলা খাতুনের সঙ্গে গত ১৫ বছর আগে রুদ্রবাড়িয়া গ্রামের কোব্বাদ সেখের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তিন সন্তান রয়েছে। গত রবিবার সন্ধ্যার দিকে তাদের পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদের এক পর্যায়ে কোব্বাদ অভিমান করে বাড়ির বাইরে যায়। এরপর কোব্বাদ আলী রাতে নিজ বাড়ি ফিরে স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ ঘরের ভেতর দেখে প্রতিবেশীদের খবর দেয়।

নিহতের ভাই জাহিদুল ইসলাম জানান, শাপলা খাতুন জটিল রোগে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। হয়তো রোগ যন্ত্রণা সইতে না পেরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, শাপলা খাতুনের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102