ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধুনটে সাংবাদিককে পিটিয়ে হাত ভেঙ্গে দিলো দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

ধুনটে পেশাগত কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সাংবাদিক ইমরান হোসেন ইমনকে (৩২) পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে ধুনট-সোনামুখী সড়কের বেলকুচি গ্রামের পাকা রাস্তার উপর এঘটনা ঘটে। আহত ইমরান হোসেন ইমন উপজেলার চৌকিবাড়ী গ্রামের মৃত আমির হোসেনের ছেলে এবং তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকার ধুনট প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল অনুসন্ধান বার্তা ও অনুসন্ধান নিউজের সম্পাদক ও প্রকাশক।

জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে ধুনট মডেল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন অফিসের কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ধুনট-সোনামুখী সড়কের বেলকুচি গ্রামের পাকা রাস্তার উপর পৌঁছালে সাংবাদিক ইমনকে পিছন থেকে হামলা করে। এতে ইমনের বাম হাত ভেঙ্গে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সাংবাদিক ইমরান হোসেন ইমন জানান, বাড়ি ফেরার পথে অতর্কিতভাবে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে বাম হাতের কবজি ফেটে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
এদিকে সংবাদ পেয়ে বুধবার সকালে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, ধুনট প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল আলমসহ অন্যান্য সাংবাদিক ও থানা পুলিশ ধুনট হাসপাতালে গিয়ে সাংবাদিক ইমনের চিকিৎসার খোঁজ খবর নেন।

বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে ইতিমধ্যেই পুলিশ মাঠে নেমেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102