ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধূমপান করায় স্কুলের ছয় শিক্ষার্থী বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৬৫ বার পঠিত

রাজশাহী নগরীর কলেজিয়েট স্কুলের ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ধূমপান, মারামারি, অশ্লীল ভাষায় গালিগালাজসহ বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. মোসা. নূরজাহান বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে রাজশাহী কলেজিয়েট স্কুলের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলা হয়—শিক্ষাপ্রতিষ্ঠানে ধূমপান, মারামারি, অশ্লীল ভাষায় গালিগালাজ ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের কারণে ছয় ছাত্রকে চলতি বছরের ২৭ নভেম্বর পর্যন্ত বহিষ্কার করা হলো। একই সঙ্গে বিদ্যালয়ের অন্য ছাত্রদেরকেও সতর্ক করেছেন প্রতিষ্ঠান প্রধান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যালয়ে মারামারি ও অশ্লীল ভাষায় গালি প্রদানের অপরাধে চতুর্থ শ্রেণির তিন ছাত্র, ধূমপানের অপরাধে সপ্তম ও নবম শ্রেণির দুই ছাত্র এবং মারামারির অপরাধে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবুল হাশেমের সাথে কথা হয়। তিনি বলেন, ওরা বিভিন্ন ঝামেলা শুরু করেছিল। মারামারি করে, আমরা নিষেধ করলেও কথা শোনে না। বারবার সতর্ক করার পরেও ওরা শোনে না। স্কুলে এসে সরাসরি ধূমপান করে। ছোটদেরকেও বাথরুমে ধরে নিয়ে গিয়ে সিগারেট খেতে বাধ্য করে।

কয়েক দিন আগের এক ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, কয়েকদিন একজন এক ছেলের পেনিসে লাথি মেরেছে। রক্ত বের হয়ে অন্যরকম অবস্থা তৈরি হয়েছিল। ফিল্মি কায়দায় মেরেছে। তাকেও সাসপেন্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা খুব বিপদে আছি। আমরা তো ওদের মারধর বা শাসনও করতে পারি না। আগে শাসন ছিল, ছেলেরা ভয়ে কিছু করতো না। এখন সাসপেন্ড করায় আমাদের একমাত্র হাতিয়ার।

রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন বলেন, বিষয়টি জানা নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102