ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধেয়ে আসছে বিশাল মাপের আইসবার্গ, প্রাণ হারাতে পারে ২০ লাখ প্রাণী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

অ্যান্টার্কটিকা থেকে বেরিয়ে আসা একটি অত্যন্ত বড় আইসবার্গ সমুদ্রের একটি আবাসিক দ্বীপের দিকে এগিয়ে চলেছে। সমস্যা হল এই দ্বীপে ২০ লাখেরও বেশি পেঙ্গুইন বাস করে। এই আইসবার্গ বা হিমশৈল যদি দ্বীপের কাছাকাছি চলে আসে তবে পেঙ্গুইনদের জীবন হুমকির মুখে পড়বে।

এই বিশালাকার আইসবার্গের নাম A68a। ২০১৭ সালের জুলাই মাসে এই আইসবার্গ অ্যান্টার্কটিকার বৃহত্তম আইসবার্গ লারসেন-সি থেকে পৃথক হয়ে গিয়েছিল। সেই থেকে এটি সাগরে ঘুরে বেড়াচ্ছে। যখন এটি আলাদা হয়েছিল, তখন এর আয়তম ছিল ৫৬৬৪ বর্গকিলোমিটার। বর্তমানে, এর আকার ২৬০৬ বর্গকিলোমিটার।

আইসবার্গ a68a অ্যান্টার্কটিকা থেকে পৃথক হওয়ার সময় ২৮৫ মিটার পুরু ছিল। এই আইসবার্গটি বর্তমানে আটলান্টিক মহাসাগরে উপস্থিত দক্ষিণ জর্জিয়া দ্বীপের দিকে এগিয়ে চলেছে। ইউরোপীয় মহাকাশ সংস্থার সেন্টিনেল, ক্রিওস্যাট এবং আমেরিকার আইএসস্যাট-২ উপগ্রহ দ্বারা এর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, প্রায় ২০ লাখেরও বেশি পেঙ্গুইন এবং সিল দক্ষিণ জর্জিয়াতে বাস করে। আইসবার্গ যদি দক্ষিণ জর্জিয়ার উপকূলে গিয়ে আটকে যায়, তবে এই লাখ লাখ পেঙ্গুইন এবং সিলগুলো খাওয়া এবং পানির সমস্যায় পড়বে। কারণ, এটি সমুদ্রের এত বড় অঞ্চলজুড়ে থাকবে যে পেঙ্গুইন এবং সিলগুলো আর তাঁদের খাবার খুঁজে পাবে না।

বিশ্বজুড়ে পরিবেশবিদরা আশঙ্কা করছেন যে আইসবার্গ a68a এর জেরে দক্ষিণ জর্জিয়ার প্রাণীকূল শেষ হয়ে যাবে। কারণ এই সময়টি পেঙ্গুইন এবং সিলের প্রজননের সময়। ফলে বড় বিপত্তি সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102